কোলকাতা প্রেস ক্লাবে প্রতিবাদী সভ

কোলকাতা প্রেস ক্লাবে প্রতিবাদী সভ

ধৰ্মীয় মৌলবাদ, সম্প্রদায়িক হিংসা ও মানবাধিকার লংঘনের বিরুদ্ধে সংস্কারবাদী মুসলিম সমাজের উদ্যোগে ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বেলা ৩টায় কলকাতা প্রেসক্লাবে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। আহ্বায়ক শেখ সিরাজ আলী তার সুচনা বক্তব্যে সভার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বাংলাদেশ ও ভারতে ধর্মের নামে বরবরোচিত অত্যাচার ও খুনের প্রেক্ষাপটে সাবলীল বক্তব্য রাখেন শিক্ষাজীবি বুলবুল আহমেদ, নাট্যকর্মী প্রশান্ত সেন, সাংবাদিক সমীরবাবু সহ আরও অনেকে। সমগ্র সভাটি সঞ্চারনা করেন সাংবাদিক বরুণ দাস। এদিনের সভার সহযোগিতায় ছিল বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এবং প্রগতিশীল মুসলিম সমাজ। বিবেকবান মানুষের উপস্থিতিতে সভা থেকে শ্লোগান ওঠে- ধরম নয় মানবতা, ঘৃণা নয় সহাবস্থান, হিংসা নয় ন্যায় চাই। সভায় সোশ্যাল মিডিয়ার উপস্থিতি ছিল নজর করার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *