অ্যাডভান্সড ওভারিয়ান ক্যানসারের চিকিৎসায় পূর্ব ভারতের প্রথম রোবোটিক সিআরএস (CRS) ও হাইপেক (HIPEC) পদ্ধতি।
হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল সফলভাবে পূর্ব ভারতের প্রথম রোবোটিক সাইটোরিডাক্টিভ সার্জারি (CRS) এবং হাইপেক (HIPEC বা উত্তপ্ত কেমোথেরাপি)-এর যৌথ চিকিৎসা সম্পন্ন করেছে। এর মাধ্যমে অ্যাডভান্সড ওভারিয়ান ক্যানসারের রোগীদের প্রথাগত ওপেন সার্জারির পরিবর্তে একটি ‘মিনিমালি ইনভেসিভ’ (অল্প কাটাছেঁড়ার) বিকল্প চিকিৎসা প্রদান করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে শরীর থেকে ক্যানসার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে এবং রোগী দ্রুত সুস্থ হয়ে মাত্র তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
