শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে…….

শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে…….

সপ্তর্ষি দাস : রবীন্দ্রনাথের ৮৪তম প্রয়াণ দিবসে এক ঘরোয়া ও আন্তরিক পরিবেশে গানে-কবিতা-কথায় কবিগুরুকে স্মরণ করলো দমদম এয়ারপোর্টের উজান সাংস্কৃতিক সংস্থা। ৪৫, পুলিন এভিন্যুর সেনবাড়িতে এদিনের অনুষ্ঠানে সংগীতের পর উজানের পক্ষে কবি প্রতিকৃতিতে মাল্যবান করেন উজানের সভানেত্রী শ্রীমতি গীতা সেন সহ অমিতা দাস, মঞ্জুরী সামন্ত, মৈনাক গাংগুলি, কাঞ্চন গাংগুলি প্রমুখ আরও অনেকে। এরপর কবিতা পরিবেশন করেন গীতা সেন, অনিতা দে। রবীন্দ্রনাথ সম্বন্ধে বক্তব্য রাখে এই প্রজন্মের প্রতিনিধি মৈনাক গাংগুলি, দিয়া পাল। অমিতা দাস ও রীণা চক্রবর্তীর বক্তব্য মন ছুঁয়ে যায়। রীণা দেবী রবীন্দ্র চর্চার ওপর জোর দেন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন প্রশান্ত সেন, কাঞ্চন গাংগুলি। প্রশান্ত সেন রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার কথা তুলে ধরেন। কাঞ্চন গাংগুলি বলেন, রবীন্দ্রনাথ বাংলা ভাষায় লিখে নোবেল পুরষ্কার পেয়েছেন। অথচ আজকের বাঙালি সন্তানেরা বাংলা ভাষাটাই জানে না। এরপর উজানের শিল্পীদের কন্ঠে শ্রাবণের ধারার মত ঝরে পড়ে রবীন্দ্রসংগীতের ধারা। অংশগ্রহণে ছিলেন উজানের অমিতা দাস, দেবযানী নন্দী, মঞ্জুরী সামন্ত, নিলীমা কর্মকার, অনিতা দে, সুমী চৌধুরী, রীণা চক্রবর্তী, গীতা সেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন গীতা সেন। উজানের পক্ষে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুণ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *